ইমন :আড্ডাকে আমি শুধু সময় কাটানোর একটা উপলক্ষ মনে করি না। আমি এর মাধ্যমে মানসিকভাবে স্বস্তি লাভ করতে পারি। অনেক সময় যখন আমার কোনো কারণে মন খারাপ থাকে, তখন আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকি। আড্ডার ছোঁয়ায় আমার মন স্বাভাবিকতায় ফিরে আসে।
লিমা :আমি আড্ডা দিয়ে থাকি সাধারণত আমার ক্লাসমেটদের সাথে। আমরা যখন একসাথে আড্ডায় মেতে উঠি তখন আমাদের পড়ালেখা, আমাদের ভবিষ্যত্ পরিকল্পনা এমনকি মজার মজার ঘটনাগুলো এই আড্ডার বিষয় হয়ে ওঠে।
মিনার :আড্ডা দিতে আমার খুবই ভালো লাগে। আমি মনে করি অনেক সমস্যার সমাধানই আমরা আড্ডার মাধ্যমে নিয়ে আসতে পারি। বিশেষ করে আমরা তাদের সঙ্গেই আড্ডা দিয়ে থাকি যাদের সাথে আমরা সবচেয়ে বেশি খোলামেলা এবং যাদের সাথে মোটামুটি সব ধরনের কথা বলতে পারি। তাই আমি মনে করি আড্ডার মাধ্যমে আমরা আমাদের মনে জমানো কথাগুলো অনেকের সামনে তুলে ধরতে পারি।
রিপন :আমি খুব একটা আড্ডা দিই না। তবে সপ্তাহে কিংবা পনের দিন অন্তর অন্তর একবার বন্ধুদের সাথে একত্র হই। যার ফলে আমি মনে করি আড্ডাটা হচ্ছে বন্ধুবান্ধদের একটা মিলনের ক্ষেত্র। যার ফলে বন্ধুত্বের পুরোনো সম্পর্কটা একটু ঝালাই করে নেওয়া যায়।
ইরা :আমি আড্ডা দিই আমার মা এবং বোনের সাথে। যেটা শুধুমাত্র ঘরোয়াভাবেই হয়ে থাকে। খুব মজা হয় আমাদের আড্ডায়। আমরা নিজেদের মজার মজার কথাগুলো চায়ের টেবিলে আড্ডার মাধ্যমে উপভোগ করি। আর ক্লাসের পর বন্ধু-বান্ধবদের সাথে যে আড্ডা হয় তা নিজেদের স্টাডি নিয়ে হয়ে থাকে বেশিরভাগ সময়। কারো কাছে কোনো নোট থাকলেও এই আড্ডার মাধ্যমে আমরা তা নিতে পারি। আমি মনে করি আড্ডাই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম নিজেদের মতামতগুলোকে আরেকজনের কাছে শেয়ার করার জন্য।
