স্বপ্ন

টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে চাইলে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৫৩
সময়ের সাথে তাল মিলিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা যে বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এই বিষয়ে সরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি হাতেগোনা দুয়েকটি ইনস্টিটিউট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স পরিচালনা করছে। এ রকমই একটি প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইএফটি), যার অবস্থান ঢাকার মহাখালীতে। এই প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনার অনুমতি পেয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যত্ : আমাদের দেশের মোট রপ্তানির সিংহভাগই আসে বস্ত্রশিল্প থেকে, ফলে এই শিল্পের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সংশ্লিষ্ট প্রফেশনালদের চাহিদাও। এই সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা যেমন ব্যাপক তেমন রয়েছে উপযুক্ত ইঞ্জিনিয়ারদেরও শূন্যতা। এই প্রেক্ষাপটে পড়াশোনার বিষয় হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা এখন তুঙ্গে। টেক্রটাইল ইঞ্জিনিয়ারদের কাজ : টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজের কয়েকটি ধাপ রয়েছে। আর এই ধাপ বা পর্যায়গুলোকে একটি সাইকেলও বলা যায়। যেমন তুলা থেকে সুতা, সুতা থেকে রংবেরঙের ফেব্রিক্স অর্থাত্ কাপড় এবং তা থেকে চাহিদা মাফিক সেপে তৈরি করা হয় পোশাক। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা। পড়াশোনার বিষয় : আগেই বলা হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৪ বছর মেয়াদি কোর্স। আর এই কোর্সে পড়ানো হবে—বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং; যার সাথে রয়েছে ব্যবহারিক অনেক বিষয় এবং সর্বশেষ রয়েছে ইন্টার্নির সুব্যবস্থা। আরও জানতে কথা বলতে পারেন এই নম্বরে ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৯৯৯৯। কোথায় নিবেন প্রশিক্ষণ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দেশে পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে। এই কোর্সগুলোতে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, প্রতিবন্ধী কোটা ব্যবস্থা ও স্কলারশিপের সুযোগ রয়েছে। তাই নিজের সৃজনশীলতাকে পোশাকশিল্পে প্রয়োগ করে যারা নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান তাদের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটি উপযুক্ত ক্যারিয়ার।