বেতাগীতে প্রাথমিক বিদ্যালয়ে এম.এল.এস.এস নিয়োগ স্থগিত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:০০
বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফতরি কাম নৈশপ্রহরী (এমএলএসএস) নিয়োগ স্থগিত রয়েছে। অর্থবাণিজ্য, স্বেচ্ছাচারিতা, দলীয় চাপসহ নানা গড়মিলের কারণে স্থগিত রেখেছেন কর্তৃপক্ষ। ৩০ দিনের মধ্যে নিয়োগের সরকারি নির্দেশনা থাকলেও এখনো না হওয়ায় সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। এতে প্রায় ২শ’ চাকরি প্রত্যাশীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।