কাল বৃহত্তর চট্টগ্রামে জামায়াতের অর্ধদিবস হরতাল

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:৪৫
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেককে গ্রেফতারের প্রতিবাদে কাল রবিবার বৃহত্তর চট্টগ্রামে অর্ধদিবস হরতাল ডেকেছে সংগঠনটি। গতকাল দক্ষিণ জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. কামালউদ্দিন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরীর মেহেদিবাগ এলাকার ন্যাশনাল হাসপাতাল থেকে জাফর সাদেককে গ্রেফতার করে পুলিশ। সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পরিকল্পনা ও জড়িত থাকার দায়ে চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৮টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।