সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ হান্নানকে (৬২) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গত বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। গতকাল ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
