শিলাইদহে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তি উৎসব শুরু

আপডেট : ০৮ মে ২০১৯, ১৩:০০

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তি উৎসব।

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে কুঠিবাড়ি আঙিনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ান জাহান বাদশা।

 

আরো পড়ুন : রাবিতে বহিরাগতদের হামলায় ছাত্রলীগের ৭ নেতাকর্মী আহত

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান প্রমুখ।

 

ইত্তেফাক/ইউবি