মাগুরার পল্লীতে শোকের মাতম

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২২:১৭
রানা প্লাজায় ভবন ধসের ঘটনায় নিখোঁজ দরি মাগুরার আছাদের বাড়িতে শোকের মাতন চলছে। গত তিন দিনেও আছাদের কোন সন্ধান না পাওয়াই তার পরিবারের সদস্যরা বর্তমানে সাভারে অবস্থান করছে। আছাদের পিতা আইন উদ্দিন ফকিরকে সকলে সান্ত্বনা দিচ্ছেন। আছাদের স্ত্রী কহিনুর বেগম তার ১০ বছরের ছেলেকে নিয়ে নির্বাক হয়ে পড়েছেন। আছাদের সাথে তার স্ত্রী কোহিনুর বেগমের সর্বশেষ মঙ্গলবার রাতে কথা হয়। তারপর থেকে তার সাথে মোবাইল যোগাযোগ বন্ধ রয়েছে। এখন ও পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। সে রানা প্লাজার একটি গার্মেন্টেসে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করতেন।