প্রিয় শিক্ষার্থীরা আজ এক কথায় প্রশ্নোত্তর দেয়া হলো।
অধ্যায়: (১-৩)
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে?
উত্তর :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ মুজিব কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তর : ২৫ মার্চ ১৯৭১
মুজিবনগর অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করে?
উত্তর : ৭ এপ্রিল ১৯৭১।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়?
উত্তর :১০ এপ্রিল ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?
উত্তর :মুজিবনগর, মেহেরপুর।
বৈদ্যনাথতলার বর্তমান নাম কী?
উত্তর :মুজিবনগর।
মুজিবনগর অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর :শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কী?
উত্তর :সৈয়দ নজরুল ইসলাম।
মুজিবনগর অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর :তাজউদ্দিন আহমেদ।
মুজিবনগর অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কতজন ছিল?
উত্তর :৬ জন।
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর :১নং।
মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর :২নং।
মুক্তিযুদ্ধে কোন সেক্টর নৌবাহিনীর অধীনে ছিল?
উত্তর :১০নং সেক্টর।
বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের প্রধান কে ছিলেন?
উত্তর :জেনারেল জগজিত্ সিং অরোরা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানের পক্ষে কে নেতৃত্ব দেন?
উত্তর :জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী (এ কে খান)।
পাকিস্তানী বাহিনী কত তারিখে আত্মসমর্পণ কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭১
বাংলাদেশিদের ওপর অপারেশন সার্চলাইট কবে চালানো হয়?
উত্তর :২৫ মার্চ ১৯৭১ এর মধ্য রাতে।
সিরাজ-উদ-দৌলা কবে বাংলার নবাব হন?
উত্তর :১৭৫৬ সালে (২৩ বছর বয়সে)।
ঐতিহাসিক পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর :২৩ জুন ১৭৫৭।
কোন যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়?
উত্তর :পলাশীর যুদ্ধে।
পলাশীর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর :নবাব সিরাজ-উদ-দৌল্লার সঙ্গে ইংরেজদের।
পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
উত্তর :রবার্ট ক্লাইভ।
পলাশীর যুদ্ধে চক্রান্তকারী কে?
উত্তর :মীর জাফর ও ঘসেটি বেগম।
‘ছিয়াত্তরের মন্বন্তর’ কখন হয়েছিল?
উত্তর :ইংরেজি ১৭৭০; বাংলা ১১৭৬ সালে।
ভারতবর্ষে প্রথম স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উত্তর :তিতুমীর।
তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
উত্তর :নারিকেলবাড়িয়া।
