গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ১৯:৪২
এক ম্যারাথন দৌড় নিয়েই যে গিনেজের পাতায় পাতায় কত রেকর্ড ছড়িয়ে আছে তার ইয়ত্তা নেই। আর ম্যারাথনের এইসব রেকর্ডের মাঝেই অনন্য এক রেকর্ডের মালিক পাকিস্থানের অ্যাথলেট জিয়াদ তারেক রহিম। বিশ্বের সবগুলো মহাদেশের প্রতিটির ম্যারাথনে অংশ নিয়ে সর্বমোট সময়ের দিক থেকে সবচেয়ে কম সময়ে সাত মহাদেশের ম্যারাথন দৌড়ের রেকর্ড গড়েন তিনি। নানা সময়ে তার অংশ নেওয়া এইসব ম্যারাথনের তালিকায় রয়েছে পুন্টা অ্যারেনাস ম্যারাথন (চিলি), হোয়াইট কন্টিনেন্ট ম্যারাথন (এন্টার্কটিকা), সাইপ্রাস ম্যারাথন (সাইপ্রাস), লস অ্যাঞ্জেলস ম্যারাথন (আমেরিকা), ডুয়াল ট্রায়াল ম্যারাথন (নিউজিল্যান্ড), টু ওশেনস্ ম্যারাথন (দক্ষিণ আফ্রিকা), ডেড সি ম্যারাথন (জর্ডান) এবং নর্থ পোল ম্যারাথন (আর্কটিক ওশেন)। আর এই সবগুলো ম্যারাথন দৌড়াতে তার সর্বমোট সময় প্রয়োজন হয় ৪১ দিন ২০ ঘণ্টা ৩৮ মিনিট ৫৮ সেকেন্ড। উল্লে¬খ্য, বিশ্বের বিভিন্ন মহাদেশের এই আটটি ম্যারাথনে অংশ নিতে জিয়াদকে সহায়তা করে কেয়ার পাকিস্তান।