নিজ দায়িত্ব পালনে ব্রতী হও, অন্যে তোমার নিকট কৈফিয়ত চাইবে না। - হযরত আলী (রা.)
একজন জ্ঞানী প্রশাসক সময় উপযোগী শাসন করতে জানেন। - সিডনি লেনিয়ার
প্রজ্ঞার সবচেয়ে ভালো সঙ্গী হলো ধৈর্য।
- সেইন্ট অগাস্টিন
তোমার যদি কোনোকিছু পছন্দ না হয় তাহলে তা পরিবর্তন করো। আর তুমি যদি সেটা পাল্টাতে না পারো তাহলে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও।
- মায়া এঙ্গেলো
ভালোভাবে কাটানো একটি দিন যেমন শান্তিপূর্ণ ঘুমের সন্ধান দেয়, তেমনি ভালোভাবে কাটানো জীবনও শান্তির একটা মৃত্যু এনে দেয়।
- লিওনার্দো দ্য ভিঞ্চি
