ভোলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

আপডেট : ০৮ মে ২০১৯, ১৫:৪৮

ভোলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ভোলা জেলা আওয়ামী লীগের নেতারা। সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশেও তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারের মধ্যে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রধান করা হয়। এ সময় নিহত পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

বুধবার সকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তোফায়েল আহমেদের পক্ষে এই অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলার  চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, চেম্বার অব কমার্স এর পরিচালক মো. শফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বাবু গৌরঙ্গ চন্দ্র দে, ইউনিয়ন চেয়ারম্যান ইফতালুল হাসান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ। পরে তারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে ওই এলাকা পরির্দশন করেন। 

এ সময় প্রধান অতিথি ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন, যারা ঘরবাড়ি হারিয়েছেন এবং যে সব অঞ্চলে খাদ্যের সংকট  দেখা দিয়েছে সেখানে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা তোফায়েল আহমেদের নির্দেশে দ্রুততম সময়ে দুর্গতদের পাশে সহয়তা পৌঁছে দিচ্ছে। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াবে।  

আরো পড়ুন: কারাগারে দগ্ধ আইনজীবীর মৃত্যু, বিচারিক তদন্তের নির্দেশ

গত ৩ মে ভোর রাতে ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৩টি গ্রামে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় একজন মারা যান। 

ইত্তেফফাক/এমআই