লালমনিরহাটের অনেকে এখনো নিখোঁজ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২১:৫৭
সাভারের রানা প্লাজা ট্রাজেডিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৪ শ্রমিকের লাশ পাওয়া গেছে। ঐ ঘটনায় এখনো অনেক শ্রমিক নিখোঁজ রয়েছে। নিহতরা হলেন উপজেলার তিস্তা ব্যারাজ সীমান্ত বাজার এলাকার লাভলী আক্তার, গোলাপী আক্তার, শান্তি খাতুন ও ঘুন্টিঘর এলাকার সাজেদা বেগম। নিখোঁজ রয়েছে রাশিদা খাতুন, মকছেদ, রেখাসহ প্রায় ১৫/২০ জন শ্রমিক। রবিবার নিহতদের দাফন কাজ সম্পন্ন হয়েছে।