শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বাঁকা ইউনিয়নে জামায়াত সমর্থিত বাবলুর রহমান, হাসাদাহ ইউনিয়নে সিরাজুল হক মাস্টার ও রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত তাহাজ্জত হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
