কালীগঞ্জে রিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ০৮ মে ২০১৯, ১৬:২৪

কালীগঞ্জে শাহীন (২২) নামে এক অটো রিকশা চালককে শ্বাসরোধ করে হত্যার পর রিকশাটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।বুধবার সকালে পৌর এলাকার বালীগাঁও গ্রামের কবরস্থান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন মধ্য বালীগাঁও গ্রামের আম্বর আলীর ছেলে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজ থেকে ইঞ্জিন চালিত রিকশা নিয়ে বের হয় শাহীন। পরে মধ্য রাতে পুনরায় গ্যারেজের কাছে গিয়ে চা খাওয়া পর আবারও রিকশা চালাতে বের হয় সে। সকালে বালীগাঁও গ্রামের ওই কবরস্থানের পাশে তার মরদেহ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুবকর মিয়া বলেন, ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় শাহিনকে শ্বাসরোধে হত্যা করে বালীগাঁও এলাকার ওই  নির্জন স্থানে ফেলে তার ইঞ্জিন চালিত রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের পা, গলা এবং চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: ফখরুলের শূন্য আসনে ভোট ২৪ জুন

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/অনি