সাভার ট্রাজেডিকে কেন্দ করে শিল্প খাতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনিটরিং করা হচ্ছে কোন কারখানা খোলা হচ্ছে কি না। গতকাল বারিধারা ডিওএইচএস এলাকার একটি বায়িং হাউজকেও ফোন করে ধমকে দেয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে তাদের গার্মেন্টস খোলা কেন? উত্তরে সেখানে কর্মরতরা গার্মেন্টস না বলে বায়িং হাউজের স্যাম্পল ইউনিট বললে আবারো হুমকি দেয়া হয়। বিষয়টি বায়িং হাউজের বিদেশি কর্তাকে জানানো হলে দ্রুত তা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়। পরে ঐ বিদেশি তার পরিচিতজনদের কাছে ঘটনাটি বলেন এবং জানতে চান ‘মেনন’ নামে কেউ আছে কি না? তার অফিস থেকে ফোন করে ভাঙচুরের হুমকি দেয়া হয়েছে।
বিষয়টি গার্মেন্টস শিল্পে সম্পৃক্ত বিদেশিদেরও শংকিত করে তুলেছে। প্রায় ২০ বিলিয়ন ডলারের এই শিল্পের সামনে তারাও উদ্যোক্তাদের মতই অশনি সংকেত দেখছেন।
