১০ দফা দাবিতে আগামী ২ মে ডাকা হরতাল কর্মসূচি স্থগিত করেছে সিপিবি। একইদিনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল ডাকায় নিজেদের ওই কর্মসূচি স্থগিত করে দলটি। প্রসঙ্গত, শনিবার ১০টি দাবিতে এই হরতালের ঘোষণা দেয় সিপিবি ও বাসদ। এরপর রাতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলও একইদিন হরতালের ঘোষণা দেয়। গতকাল সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ জানান, তাদের ডাকা হরতাল স্থগিত করা হয়েছে। একসঙ্গে হরতাল ডাকলেও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) তাদের কর্মসূচি স্থগিতের কোনো ঘোষণা দেয়নি। হরতালের সিদ্ধান্তে রয়েছে গণতান্ত্রিক মোর্চাও।
