সদর উপজেলার দিনারে পুল এলাকায় শিলা (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় তালুকদার হাট স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। শিলার পিতা অভিযোগ করে বলেন, দীঘিতে বেড়ানো শেষে বাড়ী ফেরার পথে সহপাঠী ছাত্র সাব্বির হোসেন, তানভির, হূদয়, রুবেল, মারুফ ও মেহেদীসহ ৮জন কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ৩ যুবক মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। এরপর সে লজ্জায়, ভয়ে নানাবাড়ী দিনাররে পুল এলাকায় গিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শিলার মা শিলাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর অবস্থায় ঐ দিনই দুপুরে শিলাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার দুপুর ২টায় মারা যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত করা যাবে। শেবাচিম ফরেনসিক বিভাগের সূত্র জানিয়েছে শিলাকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।
