আগামী ৯ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামী ৯ মে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নে।