নাটোরের সিংড়ায় অস্ত্রসহ ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী কাজী হারুন অর রশিদকে (৩০) আটক করেছে সিংড়া থানা পুলিশ। সোমবার বিকেলে নাটোর মাদ্রাসা মোড় থেকে তাকে আটক করা হয়।
পরে সোমবার রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বারুহাস রাস্তার ভাদাই ব্রিজের নিচ থেকে ১টি পাইপগান, ১টি হাসুয়া ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, তার বিরুদ্ধে সিংড়া থানায় ৫টি ও নাটোরে ১টি মামলা রয়েছে। তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিংড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানান, সে ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলো।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
