চাঁদপুরে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে চাঁদপুর রায়পুর সড়কের লেবুতলা বালু মহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ফরিদগঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের বাসিন্দা অটোচালক রফিক গাজী (৪০) ও পঞ্চগড় জেলায় মো. শহীদুল ইসলামের ছেলে মোজাম্মেল হোসেন (২৩)।
আরও পড়ুন: চুক্তি বাতিল, ফের পরমাণু অস্ত্র তৈরির পথে ইরান
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও হেলপার পালিয়েছে গেছে। বালুবাহী ট্রাকটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/বিএএফ
