সুজানগরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:২৭
পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে রবিবার সন্ধ্যায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো ওই গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাকিব (৩) ও সাচ্চু হোসেনের মেয়ে তাসলিমা (৩)। সম্পর্কে তারা দু’জন আপন চাচাতো ভাইবোন। স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ছয়টার দিকে পরিবারের সবার অগোচরে খেলার ছলে রাকিব ও তাসলিমা বাড়ির পাশে একটি ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে ওই ডোবা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় পরিবার দু’টি ও তাদের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।