শ্যামনগরে মৌচাষিদের মিলন মেলা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩৩
নিজ আঙ্গিনায় মৌচাষ করুন, ‘মধু পানে সুস্থ থাকুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে মৌচাষ কল্যাণ সমিতির আয়োজনে সুন্দরবন মৌচাষী মিলন মেলা-২০১৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার মুন্সিগঞ্জ-এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। পরে, স্থানীয় বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার দৌলতুজ্জামান খান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিক-এর পরিচালক যুগ্মসচিব পতিত পাবন বৈদ্য, সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও মৌচাষী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এ এফ এম ফকরুল ইসলাম মুন্সি প্রমুখ।