ক্ষতিগ্রস্তদের পাশে শিক্ষক কর্মচারী ঐক্যজোট

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২২:১৯
সাভার ট্র্যাজেডিতে নিহতদের পরিবার ও আহতদের চিকিত্সার্থে সাহায্যের জন্য শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে ৭৫ সদস্যের একটি সাহায্য টিম সাভারের এনাম ক্লিনিকসহ পার্শ্ববর্তী ক্লিনিকসমূহে নগদ ৩ লাখ টাকা বিতরণ করেন। সাহায্য টিমের নেতৃবৃন্দ হলেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন, আমরা বাংলাদেশি সংগঠনের সহ-সভাপতি মামুনুর রশিদ ভুঁইয়া, জোটের কেন্দ্রীয় নেতা ও সাভার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার সরকার, বাকশিস যুগ্ম- মহাসচিব অধ্যাপক আবু সাঈদ, বাকশিস সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকারিয়া শরীফ, বাশিস কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা সম্পাদক সাহাদাত্ হোসেন, ঢাকা জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মোল্লা নজরুল ইসলাম, ঢাকা জেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল মিয়া, এরশাদুল্লাহ, মোবারক হোসেন, নাজমা আক্তার, আরজুমান আরা ও শফিকুর রহমানসহ সাভার উপজেলা নেতৃবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি