আজ মঙ্গলবার দেশব্যাপী সকল মহানগর, জেলা সদর ও উপজেলায় সাভারস্থ রানা প্ল¬াজা ভবন ধসে নিহতদের স্মরণে ১৮ দলীয় জোটের উদ্যোগে শোক মিছিল বের হবে। ঢাকায় উক্ত শোক মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৩টায় শুরু হবে। এতে অংশগ্রহণের জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে বিএনপি।
