বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচর পৌরসভার রবীন্দ্র সরোবরের কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
বুধবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা চেয়ারম্যান মো. শামসুদ্দিন খান। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হাতিবাগান মাঠ থেকে শুরু হয়ে রবীন্দ্র সরোবরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ও শিলাইদহের কুঠিবাড়ি
এ সময় বরহামগঞ্জ ললিতকলা একাডেমীর সভাপতি ও শিবচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাদের খান মিলু, সরকারি শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বরহামগঞ্জ ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সাংবাদিক আবুল খায়ের খান, ময়নাকাটা থিয়েটারের সভাপতি পিটার খান, সিনিয়র সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, শিক্ষক মো. আলাউদ্দিন, রেজা তহিদ, সাংবাদিক এইচ এম খলিল, গোলাম মাওলা, মিরাজ, সেলিম, গীতবিতান সঙ্গীত একাডেমীর মুখপাত্র কামাল এ হাসান, সাংস্কৃতিক জোটের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/অনি
