লিভারপুল, বৃহস্পতিবার। স্যান্ডার্স-হর্ডিম্যান অভিযাত্রী দলের সাত সদস্য লিভারপুল পৌঁছেছেন। দুই বছর ধরে তারা পেরু ও বলিভিয়ার নানা দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কিছু প্রাচীন ইনকা আমলের সমাধি আবিস্কার করেছেন। এর একটিতে পাওয়া গেছে রাজকীয় স্বর্ণমুকুট পরা একটি মমি। সমাধিটি ইনকা রাসকার কাপাকের বলে প্রমাণ মিলেছে।
এক্কেবারে অসম্ভব!... মনে হচ্ছে সাজানো নাটক!
আমার তা মনে হচ্ছে না! স্যান্ডার্স হার্ডিম্যান অভিযাত্রী দলে ক্লার্কসন নামে একজন ফটোগ্রাফার ছিলেন।
ভদ্র মহিলা ও মহোদয়গণ, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমাদের মাদাম জামিলা এখনো ধাতন্ত হতে পারেননি। তাই সম্মোহনের বদলে পরের খেলায় যাচ্ছি আমরা। এখন শুরু হচ্ছে র্যামন আর জারাতের পিলে চমকানো ছোরা ছোঁড়ার খেলা।
দেখবে এও কি বিস্ময়কর খেলা দেখায়!
লোকটাকে খুব চেনা মনে হচ্ছে! কোথায়... কোথায় যেন দেখেছি তাকে!
