ইচ্ছে করে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:১৯
ইচ্ছে করে আমার শুধু নীল আকাশে উড়তে পাখির মত ডানা মেলে, দূর বিদেশে ঘুরতে। ইচ্ছে করে আমার শুধু খিলখিলিয়ে হাসতে দূর আকাশে তারার মেলায় মেঘের মত ভাসতে। ইচ্ছে করে আমার শুধু দুখির সেবা করতে সকল গ্লানি মুছে দিয়ে ভালো দেশ গড়তে।