রানা প্লাজা ধসে হতাহতদের স্মরণে পীরগঞ্জের ১৩টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার পৌর শহরে শোক র্যালি বের করে। স্থানীয় ডাকবাংলো চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর হতাহতদের ক্ষতিপূরণ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। এ সময় র্যালির নেতৃত্ব দেন যৌথ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সম্পাদক মো. পিয়ার আলী।
