ফুলপুরের মৌসুমি লাশ হয়ে ফিরল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৫৩
উপজেলার গোদারিয়া গ্রামের দরিদ্র ঘরের মেয়ে মৌসুমির গার্মেন্টসে চাকরিটাই ছিল পরিবারের একমাত্র আয়ের অবলম্বন। পরিবারের সকলের রুটি-রুজি যোগাতেই খুব অল্প বয়সে জীবন সংগ্রামে নেমেছিলেন তিনি। রানা প্ল¬াজার তিন তলায় গার্মেন্টসের ধ্বংসস্তূপে আটকেপড়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের আনোয়ার আলী মোখলেসের মেয়ে সীমা আক্তার মৌসুমির মৃতদেহ ভবন ধসের ৫ দিন পর রবিবার হাতে পেয়েছে তার পরিবারের লোকজন। রবিবার বেলা ৩টার দিকে লাশ ফুলপুরে এসে পৌঁছালে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের বড় সন্তান মৃত্যু শোকে মা জোবেদা খাতুনের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।