গাজীপুরে মে দিবসের শ্রমিক সমাবেশ বাতিল করা হয়েছে। আজ ১ মে বুধবার গাজীপুর জেলা সদরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এ সমাবেশ ধার্য ছিল। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।