মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালি ও গণসঙ্গীত পরিবেশনা

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৪০

মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 

মহান মে দিবস উপলক্ষে নীলফামারীর বাণিজ্যিক ও শ্রমিক প্রধান শহর সৈয়দপুরে র্যালি, আলোচনা সভা ও গণসঙ্গীতের আয়োজন করা হয়। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র যৌথভাবে বর্ণাঢ্য র্যালি ও সভার আয়োজন করে। এছাড়া নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, লেবার ইউনিয়ন, রিকশা মজদুর ইউনিয়ন, সরকারি খাদ্য গুদাম কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি শহর প্রদক্ষিণ করে।

উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে শ্রম কল্যাণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের নারী সাংসদ রাবেয়া আলীম। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, পরিবহন ব্যবসায়ী ও ঠিকাদার শাহনওয়াজ শানু প্রমুখ। এর আগে শহীদ স্মৃতিস্তম্ভে মহান মে দিবসে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে রিকশা মজদুর ইউনিয়ন কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকশা মজদুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। আরো উপস্থিত ছিলেন রিকশা ইউনিয়নের সভাপতি বসির উদ্দিন, সাধারণ সম্পাদক হবিবর রহমান, সহ-সভাপতি ওসি আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খায়রুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, রবিউল, সামিউল প্রমুখ। আলোচনা শেষে শ্রমিকদের মাঝে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন মজদুর ইউনিয়নের উপদেষ্টা, সাবেক এমপি ও পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। দিবসটি পালনে উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখা স্মৃতি অম্লান চত্ত্বরে গণসঙ্গীতের আয়োজন করে। শেখ রোবায়তুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সমবেত কণ্ঠে গণসঙ্গীত পরিবেশন করেন মিশু, বীথি, শরিফা, কিশোর, একুশী, ফারহানা, চৈতী, উর্মি, অপু,  কলিনূর, মুন প্রমুখ। গানের তালে নৃত্য পরিবেশন করেন ভারতের কিশোব দেবনাথ। কবিতা আবৃত্তি করেন আরিফ খন্দকার। কি-প্যাডে ছিলেন মিল্টন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস।