এনএসইউ’তে ‘ফুএন্তে অভেজুনা’ মঞ্চস্থ

আপডেট : ০৩ মে ২০১৩, ১৭:৩০
সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের বছরের সবচেয়ে বড় অনুষ্ঠান অ্যানুয়াল ড্রামা ’১৩ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ বছর মঞ্চস্থ হয়েছে নাটক ‘ফুএন্তে অভেজুনা’। শত শত দর্শক নাটকটি উপভোগ করেন। এই নাটকটি ১৪৭৬ সালে স্পেনে সংগঠিত একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। এই নাটকটি রচয়িতা হচ্ছেন লোপে দে ভেগা। নাটকটির নির্দেশনা দিয়েছেন এম আরিফুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইসর প্রফেসর আবদুস্ সেলিম। অনেক দর্শকের উপস্থিতি এবং করতালি অনুষ্ঠানটিকে এবং নাটকটিকে একটি সার্থক রূপ দান করেছে। এবং এ নাটকটি ৩য় বারের মতো মঞ্চস্থ হয়েছে গত ২৫ এপ্রিল সন্ধ্যায় বুয়েট সেন্ট্রাল অডিটোরিয়ামে। এই নাট্য উত্সবের মিডিয়া পার্টনার ছিল ‘দৈনিক ইত্তেফাক’।