আজকাল আমাদের সবার মোবাইলেই ক্যামেরা আছে, যা দিয়ে আমরা প্রায় সব সময়ই ছবি তুলি। কিন্তু অনেক সময় জুম করার জন্য বা ক্যামেরার রেজুলেশন কম হওয়ার জন্য আমরা সুন্দর ছবি ওয়াশ করতে পারি না বড় করে। বড় করে ওয়াশ করতে গেলে ছবি ফেটে যায়। তাই এ সমস্যার সমাধানের জন্য আপনারা একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেটা দিয়ে যেকোনো ছবি যত খুশি বড় করুন, ছবি ফাটবে না। আবার আপনারা চাইলে যেকোনো ছবির কিছু অংশ ক্রপ করে বড় করতে পারেন। সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, ২০০০, ২০০৩, উইন্ডোজ ৭ যেকোনো অপারেটিংয়ে ব্যবহার করতে পারবেন। কোনো ফাটাফাটির ব্যাপার নেই। সফটওয়্যারটির নাম ফটোজুম প্রো-থ্রি। আরও জানতে ভিজিট করুন :http://photozoom-pro-3.soft32.com/
