গেম কর্নার

স্পিন্টারসেল ব্ল্যাকলিস্ট

আপডেট : ০৩ মে ২০১৩, ১৭:৩১
সারা পৃথিবীর সন্ত্রাসী গ্রুপগুলোর প্রধানরা মিলে এক বিশাল ষড়যন্ত্র করেছে যার নাম তারা দিয়েছে ব্ল্যাকলিস্ট। ব্ল্যাকলিস্ট হচ্ছে, এমন এক হামলা, যা হবে, এখন পর্যন্ত করা যেকোনো সন্ত্রাসী আক্রমণের থেকেও মারাত্মক আর সেই আক্রমণকে প্রতিহত করার জন্য সৃষ্টি হলো ফোর্থ ইশেলন ইউনিটের। এটি এমন একটি ইউনিট, যাতে কয়েকজন অভিজ্ঞ যোদ্ধা আছে, যাদের কোনো ধরনের আইন স্পর্শ করতে পারবে না। কোনো আইনের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে না। তাদের সকল কাজের রিপোর্ট শুধুমাত্র প্রেসিডেন্টের কাছে দিবে। আর এদের লিডার হিসেবে থাকছে স্যাম ফিশার। গেমটিতে ফিশারকে সাহায্য করার জন্য বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি দেখা যাবে। যেমন, ত্রাই রোটর ড্রোন। যা শত্রু সীমানায় সবার অগোচরে ঢুকে, গুরুত্বপূর্ণ ইন্টেল নিয়ে আসতে পারে, যেকোনো টার্গেটকে রিমোটলি মার্ক করতে পারে এবং শত্রু সীমানায় ফ্রেগ গ্রেনেড বিস্ফোরণ করতে পারে। এ ছাড়াও স্টিকি সকার এবং কারামবিট তো থাকছেই। আর মানুষ জনের মধ্যে থাকছে, টেকনিক্যাল অপারেশনস ম্যানেজার অ্যানা গ্রিম। অতিরিক্ত ফায়ার পাওয়ারের জন্য, সিআইএ’র অপারেটিভ, ইসাক ব্রিগস, হ্যাকার কোল রাউন্ডস। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://splintercell.ubi.com/blacklist/en-us/index.aspx