এ দেশের অনেক কৃতী সন্তান উচ্চমাপের প্রফেশনাল হয়ে স্ব স্ব কাজের সাফল্যের দিয়ে সারাবিশ্বজুড়ে এ দেশের নাম উজ্জ্বল করে চলেছে। এ সময়ে এসে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো চ্যালেঞ্জিং ক্ষেত্রেও বাংলাদেশিদের কৃতিত্ব বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে। এ পেশায় নিয়োজিতরা দেশের সম্মান বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও বিশেষ ভূমিকা রাখছে। কিছুদিন আগেও এই বিষয়ে পেশাদার হওয়া খুব সহজ ছিল না। কিন্তু বর্তমানে এ দেশে এ বিষয়ে শিক্ষার সুযোগ থাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী এ বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে ছড়িয়ে পড়ছেন বিশ্বজুড়ে। আর এতে শুধু ছেলেরাই নয়, মেয়েরাও পেশাগত সাফল্যে এগিয়ে যাচ্ছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে উড়োজাহাজের প্রকৌশলী বা এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার। বিমান প্রকৌশল একটি হাইটেক প্রফেশন। যেখানে পুরো বিশ্বে বাংলাদেশি তরুণ প্রজন্ম সাফল্যের সাথে পেশাদার কর্মকাণ্ডে নিয়োজিত আছে। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থীরা এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। আর সারা বিশ্বে সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই রয়েছে এই পেশায় চাকরির অবারিত সুযোগ। এক্ষেত্রে এগিয়ে যাওয়া একজন হলেন এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার বশির আহমেদ। তিনি বর্তমানে সিঙ্গাপুরের চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টাইগার এয়ারওয়েজে এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। এই ধারায় সফলতার পথে অনেক দূর এগিয়ে গেছেন আরাফাত রোমিও। এইচএসসি পাস করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে বর্তমানে তিনি আমেরিকার উইসিটা স্টেট ইউনিভার্সিটিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছেন। নাজমুুস সাকিব অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ‘এ’ লেভেল শেষ করে লেভেল ফাইভ সম্পন্ন করার পর EASA part-66 b1/b2 ফ্রজেন লাইসেন্স পেয়ে বর্তমানে আয়ারল্যান্ডের লুত্ফনসা টেকনিক এজি, শ্যানন-এ ইন্টার্নি করছেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হচ্ছে এমন একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি যিনি উড়োজাহাজের জাতীয় এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করেন। বিশেষ করে অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটরা সব ধরনের তথ্যপত্র নিয়ে থাকেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। উড়োজাহাজের যান্ত্রিক নিরাপত্তার অনেক কিছু নির্ভর করে এয়ারক্রাফটমেনটেনেন্স ইঞ্জিনিয়ারের উপর। এই প্রফেশনালদের দায়িত্ব এবং বেতনের ধরন আন্তর্জাতিক মানের। এর সাথে থাকে অনেক আকর্ষণীয় সুযোগ থাকে। ক্রমে এই স্যালারি এবং সুযোগ-সুবিধা বেড়ে অনেক গুণ হতে থাকে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়রিংয়ে পড়তে এইচএসসি অথবা ‘এ’ লেভেল পাস করা থাকতে হয়। সফলভাবে কোর্স সম্পন্নকারী পায় আন্তর্জাতিক মানের সার্টিফিকেট। হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে শিক্ষার্থীরা বিশ্বের অনেক দেশের স্বনামধন্য ইউনিভার্সিটিতে সহজেই চূড়ান্ত বর্ষে ভর্তি হয়ে বিইজি ইন অ্যারোস্পেসের সার্টিফিকেট অর্জন করতে পারে।
