রাজশাহীর তানোর উপজেলায় ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী বাদলকে (৩৮) আজ বুধবার দুপুরে আদালতে পাঠ হয়েছে। বাদল উপজেলার নলপুকুরিয়া গ্রামের হেফাজ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এস আই রুহুল আমিনের নেতৃত্বে নলপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে বাদলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লামায় ট্রাক চাপায় নিহত ৩
তানোর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তানোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাদলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মাদকের মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর প্রদক্ষেপ গ্রহণ করেছি। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান এই কর্মকর্তা।
ইত্তেফাক/কেকে
