সিলেট নগরীর পার্শ্ববর্তী দলদলি চা বাগান থেকে সাত ফিট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন চা শ্রমিকরা। উদ্ধারের পর মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ কর্মীদের সহযোগিতায় সাপটি টিলাগড় ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
চা বাগানের শ্রমিকরা জানান, মঙ্গলবার বিকেলে দলদলি চা বাগানের ৭ নং সেকশনে কাজ করার সময় একটি অজগর দেখতে পান চা শ্রমিক শংকর দাস, সুমন দাস, মিঠুন বাউরী ও সত্যবান দাস। প্রথমে তারা সাপটি একটা বস্তায় আটকে বাগানের শ্রমিক সংগঠনের সভাপতি মিন্টু দাসের কাছে নিয়ে যান। খবর পেয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সিলেটের সাধারণ স¤পাদক আব্দুল করিম কিম ইফতারের কিছু সময় পূর্বে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের থেকে সাপটি গ্রহণ করে বিভাগীয় বন কর্মকর্তাকে জানান। পরে টিলাগড় ইকোপার্কের বিট অফিসার চয়নব্রত চৌধুরীর কাছে অজগরটিকে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক দিচ্ছে ১৬৫ মিলিয়ন ডলার
এ বিষয়ে আব্দুল করিম জানান, ‘উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় আট কেজি। লম্বায় প্রায় সাত ফুট। সাপটি জ্যান্ত অবস্থায় হস্তান্তরের জন্য চা শ্রমিকদের ধন্যবাদ জানান তিনি।
ইত্তেফাক/বিএএফ
