নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার শিবপুর-মহাদেবপুর শিবদিঘী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রতন মণ্ডল (২৮) এবং একই গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহেল রানা (৩০)।
পুলিশ জানায়, বুধবার বিকেল ৪টায় বাড়ি থেকে দুজনই মোটরসাইকেল যোগে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে পত্নীতলা উপজেলার শিবদিঘী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত ও রতন নিহত হন।
আরও পড়ুন: চা বাগানে মিললো সাত ফিট লম্বা অজগর
পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।
ইত্তেফাক/বিএএফ
