প্র জ ন্মে র এ ক জ ন

তরুণ অভিনয়শিল্পী ব্রায়ান

আপডেট : ০৫ মে ২০১৩, ১৯:৫৭
যুগে যুগে মঞ্চ নাটক, থিয়েটারের জনপ্রিয়তা কোনো কালে কমেনি। বরং সবাই খুব আগ্রহ নিয়ে এই বিষয়টি উপভোগ করেন। এমনই মঞ্চ মাতানো একজন অভিনেতা হলেন ব্রায়ান। তার অভিনয়ের কথা নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম ব্রায়ানের ব্রিটেনের মসকট শহরে। সেখানেই তার বেড়ে ওঠা। সেখানকার পরিবেশ খুব ভালো লাগত তার। তার পরিবার বলতে শুধু তার বাবা। খুব ছোট বেলাতেই ব্রায়ান মাকে হারিয়েছিলেন। সেসময় বাবা ও ব্রায়ান দুজন মিলে সংসারটা চালিয়ে নিতেন। স্কুলে পড়ার সময়েই তার আগ্রহ জাগে স্টেজ পারফর্মারদের প্রতি। একবার স্কুলের একটি অনুষ্ঠানে দেখেছিলেন ছোট একটি ছেলে মজা করে মুকাভিনয় করছে। তারও ইচ্ছে জাগে অভিনয় করার। সেখান থেকেই শুরু। প্রথমবার যখন স্কুলের অভিনয়ের পাঠশালাটিতে গেলেন। নিজেকে খুব বেশি অশান্ত মনে হচ্ছিল না তার যতটা ভেবেছিলেন। কম্পমান পায়ে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। এরপর শুরু হলো অভিনয়। আর সে সময়ই অন্য সবার সাথে তিনি নিজেও উপলব্ধি করলেন যে তার ভেতর রয়েছে অভিনয় প্রতিভা। শুরু হলো তার পথচলা। মুহূর্তেই সকলের প্রিয় হয়ে উঠলেন তিনি। স্কুল জীবনটা যেন হাওয়ার গাড়িতে ছুটে চলতে লাগল তার। একসময় মঞ্চ অভিনয় থেকে সুযোগ পেয়ে গেলেন টেলিভিশনে অভিনয়ের। প্রথমবারই তিনি বিখ্যাত মার্কিন টেলিভিশন সিরিয়াল ‘লস্ট’-এ অভিনয়ের সুযোগ পেয়ে যান। ‘লস্ট’ একটি মার্কিন সিরিয়াল, ড্রামা টেলিভিশন সিরিজ। একটি বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের রহস্যময় এক ক্রান্তীয় দ্বীপে আটকে পড়া থেকে এর কাহিনী শুরু হয়েছে। অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোনো এক স্থানে বিধ্বস্ত হয়েছিল। প্রতি পর্বেই দুইটি বিষয় একসাথে দেখানো হয়। দ্বীপে আটকে পড়া যাত্রীদের জীবন থাকে একটি অংশজুড়ে আর অপর অংশে থাকে কোনো একটি চরিত্রের পূর্ব জীবনের (বিমানে উঠার আগের জীবন) ফ্ল্যাশব্যাক। টিভি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় টিভি শো হিসেবে এটিকে সবাই একবাক্যেই মেনে নেয়। একটি প্ল্যান ক্র্যাশ করার পর এর বেঁচে যাওয়া যাত্রীরা একটি সুদূর নির্জন দ্বীপে আটকে পড়ে। যেখানে আর কেউ নেই। এরপর এসব মানুষদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রাম, একে ওপরের সাথে অন্তর্দ্বন্দ্ব নিয়ে সিরিয়ালটির এগিয়ে যাওয়া। এককথায় অসাধারণ! আর এই বিখ্যাত সিরিয়ালেই অনবদ্য অভিনয় করে ব্রায়ান দর্শকদের মনোযোগ কেড়ে নেন। ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই মার্কিন মঞ্চ অভিনেতা। মূলত তার ক্যারিয়ার মঞ্চে শুরু হলেও টিভি ক্যামেরার সামনে তিনি ছিলেন সাবলীল। ভাগ্যক্রমে সুযোগ পেয়ে যান ‘লস্ট’ সিরিয়ালে। এই সিরিজটি তাকে নিয়ে যায় খ্যাতির তুঙ্গে। তবে টেলিভিশন সিরিজ বাদে তার কিছু বড় বড় কাজ রয়েছে। অর্থাত্ তিনি কাজ করেছেন সিনেমাতেও। তবে সেখানে তার পার্টগুলো ছিল খুব ছোট। ২০০৫ সালে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘সান্তাস স্লে’, ২০০৬ সালে মুক্তি পায় ‘দ্য হিলস হ্যাভ আইস’ এবং ২০০৮ সালে আরও একটি মুক্তি পায় ‘বল ডোন্ট লাই’। এরপরও তিনি টেলিভিশনে বেশ কিছু কাজ করেন। ২০০৯ সালে ‘পাবলিক এনিমিজ’ এবং ২০১০ সালে কাজ করেছেন ‘রিমেমবার মি’ নামের সিরিয়ালে। বেশ কয়েকবার তার অভিনয় দক্ষতার জন্য ম্যাক্সিমের ১০০ জনের তালিকায় উঠে আসেন তিনি। ২০০৫ সালে এ তালিকায় তিনি ৪৭ নম্বর স্থানে ছিলেন। এর ঠিক পরের বছর তিনি আবারও তালিকায় উঠে আসেন। তবে সেবার তিনি ৬৫ নম্বর স্থানে ছিলেন। এরপর ছিল খানিকটা বিরতি। এরপর ২০০৮ সালে আবার তালিকায় আসেন ৬৮ নম্বর হিসেবে। এ ছাড়াও অভিনয়ের তাগিদে একবার চলে গিয়েছিলেন মেলবোর্নে। সেখানে নতুন করে শুরু করেন তার অভিনয় ক্যারিয়ার। তবে এক্ষেত্রে খুব বেশি যুদ্ধ করতে হয়নি তার অন্যান্যদের সাথে। তার অভিনয় দক্ষতার জন্য খুব দ্রুতই উপরে উঠে যেতে পেরেছেন তিনি। তিনি ডেভিড ফিসারের সাথে ‘সিক্স ফিট আন্ডার’ নামের একটি সিরিজেও কাজে করেন। এই সিরিজটি এইচবিওতে প্রচার করা হয়। আর এই সিরিজে অভিনয় করার জন্য এ অভিনেতা পেয়েছেন স্ক্রিন অ্যাকটর গিল্ট অ্যাওয়ার্ড। কৃষিজীবী উইলিয়াম আর ডেইনারের একমাত্র সন্তান তিনি। তার জীবনের একটি বড় কষ্টের বিষয় হলো মাত্র ১১ বছর বয়সেই তিনি মাকে হারান। সেই সময় থেকেই তার বাবার সাথে সংসারের হাল ধরতে হয় তার। পড়াশোনার পাঠ শেষ করতে করতেই তাকে নেমে পড়তে হয় জীবিকার খোঁজে। আর তখন ক্যারিয়ার হিসেবে বেছে নেন অভিনয়। ২০০৪ সালে তার টিভিতে অভিনয়ে আসার পেছনের কাহিনী বলতে গিয়ে তিনি এ কথা জানান। ১৯৮৯ সালে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। অভিনয় শিল্পটা তাকে খুব বেশি আকৃষ্ট করত। আর আজ তিনি এই অভিনয় নিয়েই উঠে গেছেন সাফল্যের সিঁড়ি ধরে। তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় আইকন হিসেবে পরিচিত তিনি। তরুণ বয়সে এই সম্মান অর্জন অনেকের কাছেই দুর্লভ আকর্ষণের বিষয়। তার বাবা গর্বিত তার ছেলেকে নিয়ে। পাশাপাশি তার নিজের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, তার ভবিষ্যত্ স্বপ্নের কথা। তিনি এই অভিনয় নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চান, পৌঁছাতে চান এমন একটা অবস্থানে, যেখানে তাকে সবাই ভালোবাসবেন। তবে একটি বিষয় তিনি পরিষ্কার করে জানিয়ে দেন সবাইকে, আর তা হলো, তিনি কোনোদিন মঞ্চ অভিনয় ছাড়বেন না। এই মঞ্চ দিয়েই তার পথচলা শুরু, যতদিন তিনি এই অভিনয়ের পথে হাঁটবেন, মঞ্চ অভিনয় নিয়মিতই করে যাবেন।