প্র জ ন্ম স ং বা দ

পাঁয়ে হেঁটে বিশ্ব ভ্রমণ

আপডেট : ০৫ মে ২০১৩, ২০:০১
বিশ্বভ্রমণের অনেক গল্প শোনা আছে নিশ্চয়, কিন্তু কেমন হবে যদি কখনও জানা যায়, বিশ্বভ্রমণ করেছেন একজন মানুষ শুধুমাত্র পায়ে হেঁটে। কানাডার এক মানুষ ১১ বছর ধরে পায়ে হেঁটে। পৃথিবী প্রদক্ষিণ করে দেশে ফিরেছেন। তার অসাধারণ সেই অভিজ্ঞতার কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। বয়স তখন তার ৩৫। বেশ অবসাদে ভুগছিলেন কানাডার মন্ট্রিয়াল শহরের জঁ বেলিভো। মনে হচ্ছিল, আর বেঁচে থেকে কী লাভ? সবে বিবাহ বিচ্ছেদ হয়েছে। দুই সন্তান থাকে মায়ের কাছে। নিজের ছোট একটা ব্যবসা ছিল। তাও লাটে উঠেছে। অতএব পিছুটান বলতে কিছুই নেই। না, আত্মহত্যার পথে এগোলেন না বেলিভো। ২০০০ সালের ১৮ আগস্ট নিজের ৩৫তম জন্মদিনেই তিনি হাঁটতে বেরিয়ে পড়লেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ থেকে। পায়ে হেঁটে গোটা পৃথিবী প্রদক্ষিণ করে আবার নিজের শহর মন্ট্রিয়ালের ফেরার গোঁ ধরে বেরিয়ে পড়লেন তিনি। সঙ্গে ৩ চাকার একটা ট্রলি সুটকেস। তার মধ্যে স্লিপিং ব্যাগ, কিছু জামাকাপড়, প্রাথমিক চিকিত্সার কিছু সরঞ্জাম। সঙ্গে মাত্র ৪,০০০ কানাডীয় ডলার। কোথায় রাত কাটাবেন, কখন কী খাবেন, কিছুই জানা নেই। শুধু হেঁটে চলেছেন। রওয়ানা হওয়ার পর কেটে গেছে প্রায় ১১ বছর। সত্যি পৃথিবী প্রদক্ষিণ করে তিনি মন্ট্রিয়ালের কাছাকাছি এসে পড়েছেন। এবার সামান্য যে পথ বাকি রয়েছে, তা অতিক্রম করে আগামী ১৬ অক্টোবর তার আবার নিজের শহর মন্ট্রিয়াল পৌঁছনোর কথা। ৬৪টি দেশ ঘুরে প্রায় ৭৫,০০০ কিলোমিটার অতিক্রম করে তিনি সম্ভবত দীর্ঘতম পদযাত্রার রেকর্ড গড়তে চলেছেন তিনি। জাতিসংঘের শিশু কল্যাণ সংস্থা ইউনেস্কোর এক ঘোষণাই হয়ে উঠল এই পদযাত্রার মূলমন্ত্র। অবসাদগ্রস্ত এক মানুষের অভিযান যে এত অর্থবহ হয়ে উঠতে পারে, বেলিভো তা ভাবতে পারেননি। এই ১১ বছর কীভাবে কাটালেন বেলিভো? কীভাবে তিনি অক্ষত অবস্থায় দেশে ফিরতে পারলেন? আশ্চর্যের বিষয়, যাত্রাপথে তেমন কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি। নতুন রেকর্ড গড়ার পথে চলা এই মানুষটিকে জানাই অভিনন্দন।