হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
সৌদি আরবে হাফেজ মোহাম্মদ উসমান গনি (৪০) নামের হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের দাম্মামস্থ চোকবা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত উসমান চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মাদার্শার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইব্রাহিম মুন্দার বাড়ির মরহুম নুরুল ইলামের পুত্র বলে জানা গেছে। নিহত ওসমান তিন মেয়ে ও এক ছেলে সন্তানের পিতা।
দাম্মাম প্রবাসী চট্রগ্রাম জেলার রাউজান থানার সোহরাব হোসেন (মাসুদ) মোবাইল ফোনে মৃত্যুর বিষয়টি জানান। এ ব্যাপারে উত্তর মাদার্শার চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ বুধবার বিকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
