দেবীগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫১

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

পবিত্র রমজান উপলক্ষে সরকারের সরবরাহকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য ডাল, চিনি, তেল ও ছোলা বিক্রি শুরু হয়েছে। বুধবার দুপুরে দেবীগঞ্জের লাবনী সেন্টারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সুইডেন।

এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র, ডিলার আক্তার হোসেন নিউটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।

এবারে টিসিবির তেল ৮৫ টাকা লিটার, ছোলা ৬০ টাকা কেজি, চিনি ৪৭ টাকা ও মসুরের ডাল ৪৪ টাকা কেজিতে ডিলার ক্রেতাদের কাছে বিক্রি করছেন।

ডিলার আক্তার হোসেন নিউটন জানান, তিনি টিসিবির পণ্য বরাদ্দ পেয়েছেন তেল ৫০০ লিটার, চিনি ৭০০ কেজি, ডাল ৬০০ কেজি ও ছোলা ৭০০ কেজি। এর বিপরীতে ডিলার উত্তোলন করতে পেরেছেন  চিনি ৫০০ কেজি, ডাল ৩০০ কেজি, ছোলা ৪০০ কেজি। তেল উত্তোলন করেছেন ৮০০ লিটার, যা বরাদ্দের চেয়ে ৩০০ লিটার বেশি। মজুদ কম থাকায় ডাল, চিনি ও ছোলা বরাদ্দের কম পেয়েছেন বলে তিনি জানান।