তারুণ্য.কম

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:২১
গেম কর্নার ফিফা টুয়েলভ ইলেকট্রনিক আর্টসের ফিফা সিরিজের একটি ফুটবল গেম। গেমটি প্রস্তুত করেছে ইএ কানাডা এবং বিশ্বব্যাপী ইএ স্পোর্টস লেবেলের অধীনে বাজারে ছাড়া হয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপ ও অস্ট্রেলিয়া অঞ্চলে এবং ২০১১ সালের সেপ্টেম্বর উত্তর আমেরিকায় জনপ্রিয় সকল গেম কনসোলের জন্য এটি প্রকাশ করা হয়। এর মধ্যে প্লেস্টেশন ৩ ও এক্সবক্স ৩৬০ সংস্করণে উন্নততর গেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফলে এই সংস্করণের গ্রাফিক্সের মান অনেক উন্নত এবং এতে অনেক ধারাভাষ্যকার যুক্ত করা হয়েছে। ইএ এই সংস্করণের নাম দিয়েছে পরবর্তী-প্রজন্ম। কম্পিউটারসহ অন্যান্য সংস্করণে পুরোনো গেম ইঞ্জিন ব্যবহূত হয়েছে। নিনটেন্ডো ডিএস সংস্করণে জায়গা সংকটের কারণে অপেক্ষাকৃত কম দল, স্টেডিয়াম, মোড ও পোশাক দেওয়া হয়েছে। পরবর্তী প্রজন্মের গেম ইঞ্জিনে ধারাভাষ্য দিয়েছেন স্কাই স্পোর্টসের ক্লাইভ টাইল্ডেসলি এবং অ্যান্ডি টাউনে্সন্দ। গেমটিতে এত বেশি হাই গ্রাফিক্সের কাজ করা হয়েছে সেটা দেখলে মনে হবে আপনি বুঝি বাস্তবের প্লেয়ারদের নিয়ে গেম খেলছেন। সেই সাথে সাউন্ডের ব্যবহার অসাধারণ। গেমটি সম্পর্কে আরও জানতে : http://www.ea.com/uk/football/fifa12 জানার দুনিয়া সিম্পল ফ্লাশ ডিজাইন ফ্লাশ অ্যানিমেশনের অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার হলো অ্যাডোব ফ্লাশ। কিন্তু অনেকে আছেন যারা ঠিকমতো এটি ব্যবহার করতে পারেন না। হয়তো এর প্রভেশনাল ইন্টারফেসের কারণে। এ জন্য অ্যাডোব ফ্লাশ অনেকের কাছে কঠিন মনে হয়। একেবারে যারা বেসিক ইউজার তারা এটি ব্যবহার করতে পারেন না। কিন্তু তাই বলে ফ্লাশ ডিজাইন কি থেমে থাকবে? তা তো হতে পারে না। যারা খুব সহজেই সিম্পল ফ্লাস ডিজাইন করতে চান তারা ব্যবহার করতে পারেন একটি সফটওয়্যার। আপনি তিন ধরনের ফাইল সেভ করতে পারেন (এসডব্লিউএফ, জিআইএফ এবং এভিআই)। ঠিকানা :http://www.freeflashdesigns.com পড়াশোনা ড্রিমওয়েভার ড্রিমওয়েভার হচ্ছে এমন একটি সফটওয়্যার যার সাহায্যে যেকোনো ওয়েব পেজ বা স্ক্রিপটিং পেজ ইচ্ছেমতো ডিজাইন করা যায়। শুধু ডিজাইন নয়, যেকোনো স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজের উপযোগী করে পেইজ ডিজাইন করা যায়। যারা স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে বড় মাপের বা দৃষ্টিনন্দন ডিজাইন করতে চান তাদের বেশিরভাগের প্রথম পছন্দ এই ড্রিমওয়েভার। ড্রিমওয়েভার দিয়ে ওয়েব পেইজ ডিজাইন করার জন্য প্রথমেই সিস্টেমে এই ডিজাইনিং সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এটি বিভিন্ন ডাউনলোড সাইট থেকে ডাউনলোড করতে নিতে হবে। মূলত স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজের জন্য এটি একটি ডিজাইনিং এডিটর বা এইচটিএমএল এডিটর। এ রকম একটি সাইট হচ্ছে : http://www.soft32.com/download_1952.html রেড কার্পেট মেগান ফিভার একজন মার্কিন অভিনেত্রী ও মডেল। ২০০১ সালে টেলিভিশন ও চলচ্চিত্রে ছোট ছোট ভূমিকায় অভিনয় করার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। মূলত ২০০৪ সালে ‘কনফেশন অব আ টিনএজ ড্রামা কুইন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ২০০৭ সালে ব্লকবাস্টার চলচ্চিত্র ট্রান্সফর্মারসে মিকিলা বেইন্স ভূমিকায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এটি ছিল চলচ্চিত্র পেশাজীবনের একটি আলোচিত সাফল্য। ছবিটিতে অভিনয়ের জন্য তিনি বেশ কয়েকটি টিন চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। পরবর্তীতে ‘ট্রান্সফর্মারস’-এর দ্বিতীয় পর্ব ‘ট্রান্সফর্মারস :রিভেঞ্জ অব দ্য ফলেন’ চলচ্চিত্রেও তাকে দেখা যায়। ২০০৯ সালে তিনি ‘জেনিফার’স বডি’ চলচ্চিত্রে অভিনয় করেন। সম্প্রতি তার সম্পর্কে জানা যায়, জনপ্রিয় এ অভিনেত্রী বলিউডি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। হলিউডি অভিনেত্রী মেগান ফক্সকে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সাসপেন্সধর্মী সিনেমা ‘ফিভার’-এ তিনি অভিনয়ের জন্য আগ্রহও প্রকাশ করেছেন বলে জানা গেছে। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://perezhilton.com/category/megan-fox