এতদিন ধরে যার সাথে কথা বলে আসছেন, সেই বন্ধুটি কেমন? তা একটু যাচাই করে দেখা উচিত। কিন্তু প্রথম দেখা করতে গিয়েই সাধারণত উলটা রাস্তা ধরে বাড়ি ফিরে আসতে পারেন। কিন্তু অতটা কঠোর না হতে চাইলে একটু বসুন তাকে নিরীক্ষা করুন, দেখা যাক কী দাঁড়ায়।
১. ওর ভাইবোন বন্ধুদের সাথে কথা হয়েছে?
ক. অন্য কারও সাথে কথা বলতে চাইলে সে এড়িয়ে যায়।
খ. ওর বোনের সঙ্গে প্রথম থেকেই কথা বলি।
গ. ওর ভাই-বোন-বন্ধু-মা সকলের সঙ্গেই আমি কথা বলি।
ঘ. ও তো শুধু রাতেই ফোন করে তাই ওর সাথে কথা হয়।
২. ও সারাদিন কী করে সে খবর কি আপনি রাখেন?
ক. সারাদিন আমার সাথেই কথা হয়, শুধু রাতে চ্যাট করি।
খ. ওর ডেইলি রুটিন আমার মুখস্থ।
গ. আমার মোটামুটি একটু আন্দাজ আছে।
ঘ. ও যেটুকু বলে সেটুকুই জানি, এর বেশি কিছু না।
৩. চ্যাট করার সময় ও ঠিক কী রকমের কথা বলে?
ক. একেকদিন একেকটা বিষয়ে কথা বলে।
খ. আমরা সারাদিন কে কী করছি সেটাই বলি আর শুনি।
গ. গদগদ প্রেম করা যাকে বলে তাই চলে।
ঘ. ও খালি আজেবাজে কথা বলে।
৪. চ্যাট ফ্রেন্ডের সাথে কখনো কি দেখা হয়েছে?
ক. না এখনো হয়নি, তবে শিগগিরই আমরা দেখা করব।
খ. দু-বার দেখা হয়েছে।
গ. ইদানীং দেখা হয়নি তবে আগে এক পাড়াতেই থাকতাম, তখন থেকেই তাকে চিনি।
ঘ. দেখা হয়ে উঠেনি, ও দেখা করার কথা কখনও বলেও না।
৫. চ্যাট করার সময় ও রিপ্লাই দিতে কতটা সময় নেয়?
ক. একনাগারে চ্যাট করে রিপ্লাই দেওয়ার সময়ই দেয় না।
খ. অনেকক্ষণ পর একটা রিপ্লাই দেয়।
গ. ও সারাদিন অনলাইনেই থাকে, না হলে কথা বলে।
ঘ. মাঝে মাঝে অনলাইনে থাকলেও কথা বলে না।
ফলাফল
০-৫ : বন্ধুটির আচরণ সন্দেহজনক। আর একটু খোঁজ নিয়ে দেখুন। নিজেকে শক্ত করে তার মুখোমুখি হন।
৫-১০ :আপাতদৃষ্টিতে গণ্ডগোল আছে। কিন্তু চিন্তা করবেন না, তাকে বুঝার চেষ্টা করুন।
১০-১৫ :আপনাকে কিছু বলার নেই, কেননা প্রেম অলরেডি...
আপনার স্কোর
ক খ গ ঘ
১. ০ ২ ৩ ১
২. ১ ৩ ২ ০
৩. ১ ২ ৩ ০
৪. ১ ৩ ২ ০
৫. ৩ ০ ২ ১
