দেশের এক তরুণ স্বপ্নদ্রষ্টা শিক্ষানুরাগী সেগা জামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ জামাল জাতির প্রত্যাশিত উন্নয়ন ও সার্বিক সমৃদ্ধির জন্য যুগোপযোগী শিক্ষার প্রয়োজনীয়তার উপলব্ধি থেকে আধুনিক শিক্ষা, আলোকিত মানুষ, সুন্দর ভবিষ্যত্—এমনি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে প্রতিষ্ঠা করেন কুইন মেরী কলেজ। ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে কুড়িল বিশ্বরোডে অবস্থিত কুইন মেরী কলেজে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত নিজস্ব ভবন। রয়েছে পাঠ্য ও সহায়ক গ্রন্থসমৃদ্ধ গ্রন্থাগার এবং আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যসমৃদ্ধ উন্নত গবেষণাগার। তা ছাড়া রয়েছে অনলাইনের সুবিধাসহ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, পৃথক ইন্টারনেট সার্ভিস এবং ক্লাস রুমে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার ব্যবস্থা। কুইন মেরী কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসহ উন্নত, স্বাস্থ্যকর ও নিরাপদ হোস্টেল। আছে তাদের জন্য চিকিত্সা ও কলেজে আসা-যাওয়ার সুব্যবস্থা। এ কলেজে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষাসফর এবং ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কুইন মেরী কলেজে রয়েছে খ্যাতিমান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, যারা বিষয়ভিত্তিক পাঠদান ও তত্সংশ্লিষ্ট বিষয়ে ২৪ ঘণ্টা সার্ভিস দিয়ে থাকেন। এ কলেজের পাঠদান-প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক তদারকির ব্যবস্থা এবং শিক্ষার্থীদের প্রয়োজন মাফিক লেকচারশিট ও উন্নত মানের নোট প্রদান। এর ফলে শিক্ষার্থীদের কোনো বিষয়েই প্রাইভেট পড়তে হয় না। অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিকল্প এসএস (স্পেশাল স্টাডি) সুবিধা। এ কলেজে প্রত্যেক শিক্ষার্থীর কমপক্ষে ৯০% ক্লাসে উপস্থিতি থাকা বাধ্যতামূলক। প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানতে কথা বলতে পারেন এই ঠিকানায় : ক-৯০ প্রগতি সরণি, কুড়িল, বাড্ডা, ঢাকা। অথবা সরাসরি কথা বলতে পারেন এই নম্বরে ৮৪১১৪১২-৬, ০১৭৫০০০০৯৪৫-৯। কুইন মেরী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ শামসুল হক। তিনি জানান, ‘জাতির বর্তমান প্রয়োজন ও ভবিষ্যত্ চাহিদার দিকে লক্ষ্য রেখে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি ও যথোপযুক্ত পরিকল্পনার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। এ দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার মূল লক্ষ্যই হচ্ছে আধুনিক, যুগোপযোগী ও জাতির চাহিদামাফিক মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করার সুদৃঢ় অঙ্গীকারের সফল বাস্তবায়ন। আমার বিশ্বাস, এর আধুনিকতার প্রকাশ ঘটবে মানসম্মত শিক্ষার উপযোগী সুষ্ঠু, সুন্দর ও অনুকূল পরিবেশ সৃষ্টি ও সংরক্ষণ, অত্যাধুনিক সুযোগ-সুবিধার যথাযোগ্য ব্যবহার, উন্নত প্রযুক্তির মাধ্যমে সঠিক পাঠদান এবং দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক ও প্রতিভাদীপ্ত উচ্ছল-প্রাণ শিক্ষার্থীর পারস্পরিক দান ও গ্রহণ প্রক্রিয়ার সমন্বয়—এসবের মধ্য দিয়ে।’ কুইন মেরী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান শাখায় জিপিএ-৩.৫০ ও ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৩.০০। ভর্তিকৃত মেধাবী, দরিদ্র, মুক্তিযোদ্ধার সন্তান ও পৌত্র এবং আদিবাসী ছাত্র-ছাত্রীদেরদের জন্য সেগা জামাল ফাউন্ডেশন কর্তৃক জিপিএ’র ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে ৮৪ হাজার হতে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে। এ ছাড়াও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কুইন মেরী কলেজে সর্বোচ্চ ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে।
