গাইডলাইন

পড়ালেখা ও চাকরির জন্য বিদেশ

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:২৪
পড়ালেখা বা কাজের জন্য বিদেশে পাড়ি জমাতে চান? আগে লক্ষ্য স্থির করুন কোথায় যাবেন, কেন যাবেন। পড়াশোনার জন্য বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সহ বিশ্বের আরও কয়েকটি দেশে রয়েছে অত্যন্ত আধুনিক এবং যুগোপযোগী শিক্ষা গ্রহণের সুযোগ। এসব দেশে রয়েছে বিশ্বব্যাপী অনেক নামীদামি বিশ্ববিদ্যালয়। যুগসেরা শিক্ষা অর্জন করতে বর্তমানে সারা পৃথিবীর মেধাবীরা ছুটছেন এইসব দেশে। এ ছাড়া দক্ষ ও অদক্ষ ব্যক্তিদের জন্য বর্তমানে কানাডায় অভিবাসনের সুযোগ রয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারেন সহজেই। জানা প্রয়োজন যে এসব দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই গর্ভমেন্ট ফান্ডেড। সরাসরি স্নাতক কিংবা স্নাতকোত্তরের জন্য কোনো টিউশন ফি প্রয়োজন হয় না। তবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম এবং স্টুডেন্ট ইউনিয়নের জন্য কি নেওয়া হয়। এসব বিশ্ববিদ্যালয়ে ভার্ত হতে কী কী লাগবে তা জানাও জরুরি। ভর্তির জন্য নির্দিষ্ট কাগজপত্রের মধ্যে সত্যায়িত একাডেমিক ডকুমেন্ট, মোটিভেশন লেটার, জীবন বৃত্তান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে একাডেমিক রেফারেন্স লেটারসহ আবেদনপত্র জমা দিতে হবে। ভর্তির কনফারমেশন (ভাষা শিক্ষা এবং মূল কোর্স) পাওয়ার পর স্থানীয় দূতাবাসে ভিসা ইন্টারভিউয়ের জন্য বুকিং দিতে হয়। নির্দিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র ও অ্যাকাউন্ট স্টেটম্যান্টসহ ভিসা ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। এ বিষয়ে আরও জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :ইস্ট ওয়েস্ট ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালট্যান্ট লি., ১৩৭ শান্তিনগর, ঢাকা। ইমেইল :info@eastwestimmigrationbd. com. এ প্রসঙ্গে দেশের বিশিষ্ট কনসালট্যান্ট মো. জাকির হোসেন জানান বৈধভাবে এই সুযোগ গ্রহণ করে ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষা গ্রহণের পাশাপাশি ভালো উপার্জনও করতে পারবেন। তিনি আরও বলেন, ইদানীং ব্যাঙের ছাতার মতো অসংখ্য প্রতিষ্ঠান ভিসা করে দেওয়ার কথা বলে বিজ্ঞাপন দিচ্ছেন। কিন্তু এরা কতটা বৈধ বা বিশ্বস্ত সেটা জানা জরুরি। আমার মনে হয় এসব প্রতিষ্ঠানের অনেক কর্তাব্যক্তি নিজের জন্যও হয়তো এখন পর্যন্ত কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএ’র ভিসা করতে পারেননি, তাহলে এরা সাধারণ মানুষকে কীভাবে ভিসা করে দিবেন। তাই চটকদার বিজ্ঞাপনে না ভুলে শিক্ষার্থীদের বিষয়টি গভীরভাবে ভেবে দেখতে হবে। এ ক্ষেত্রে দেশের বিভিন্ন বৈধ ভিসা কনসাল্টিং ফার্মের সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন মো. জাকির হোসেন। বিদেশে পড়ালেখা করতে ইচ্ছুকদের জন্য এখানে কানাডা ও অস্ট্রেলিয়ার বেশকিছু বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হলো, যেখানে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে নির্বিঘ্নে যুগসেরা শিক্ষা অর্জনের সুযোগ : ইউনিভাির্সটি অব টরেন্টা, দি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, ম্যাগগিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়াটার লু, ইউনিভার্সিটি অব আলবার্টা, ইউনিভার্সিটি অব উইন্ডসর, ইয়র্ক ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ সাউথওয়েলস, ইউটিএস, ইউনিভার্সিটি অব ব্যালারাত ইত্যাদি।