স্বপ্ন

আকাশ পথে তারুণ্যের পেশা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:২৫
অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে দ্রুত চাকরি পেতে রয়েছে বেশ কিছু সময়োপযোগী কোর্স, যা শিক্ষার্থীদের চাকরি পেতে দারুণভাবে সহায়তা করে থাকে। এই কোর্সের অন্যতম হচ্ছে বিবিএ ইন অ্যারোনটিক্যাল সায়েন্স। এ দেশে ক্যাটেক কোর্সটি চালু করেছে, যেখান থেকে এটি সম্পন্ন করে বাংলাদেশসহ পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে একজন শিক্ষার্থী। আর এই খাতে চাকরিতে শুরুতেই ৭০-৯০ হাজার টাকা বেতন পাওয়া যায়, যা কয়েক বছরে বেড়ে কয়েক লাখ টাকা হয়ে যায়। এসএসসি, এইচএসসি অথবা ‘এ’ লেভেল, ‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি সম্পন্ন করতে পারেন। চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করতে পারবেন। এ ক্ষেত্রে ১৮ মাস পর তারা পাবেন আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পাবেন টপ আপ বিবিএ বা বিএসসি। এর পর শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়তে তার ভাগ্যের দুয়ার খুলে যাবে। এনডি ইন অ্যারোনটিক্যাল কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এ ছাড়া স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারবেন। এর শিক্ষা পদ্ধতি অনেক সহজ ফলে শিক্ষার্থীরা খুব দ্রুত এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলতে পারেন এই নম্বরে ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩/৫। উড়োজাহাজের যাত্রী এবং পাইলটদের জীবন এবং তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর অনেক কিছু নির্ভর করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের উপর। অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটদের সব ধরনের তথ্যপত্র দিয়ে থাকেন এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়াররা। এয়ারক্রাফটের নতুন ডিজাইন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা পর্যবেক্ষণ, এয়ারফ্রেম ইঞ্জিন তৈরি, অনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, মেরামত, জ্বালানি দূষণ কমানো, দুর্ঘটনার কারণ নির্ণয়, সেফটি সিস্টেমসসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা। এ বিষয়ে আরো জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। এ ক্ষেত্রে ১৮ মাস লেভেল-৩ বা ‘এ’ লেভেল করতে সর্বমোট খরচ পড়বে তিন লাখ টাকা, ১৮ মাসে লেভেল-৫ করতে খরচ পড়বে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ১ বছর যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটিতে টপ আপ বিএসসি করতে কিংসটন ইউনিভার্সিটির ১ বছরের টিউশন ফিস সেমিস্টার ওয়াইজ দিতে হবে। কলেজটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশনের অধীনে ৩ বছর মেয়াদি এনডি এইচএনডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ৪ বছর মেয়াদি বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৩ মাস মেয়াদি অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাকাউন্টিং, অ্যাভিয়েশন অপারেশন, ট্রাভেল ট্যুরিজ্যম টিকেটিং, এয়ারহোস্টেস, কেবিন ক্রু প্রভৃতি কোর্সে উচ্চশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের রয়েছে লাইফ এয়ারক্রাফটের মাধ্যমে প্র্যাকটিক্যালসহ উন্নত শিক্ষা। এ ছাড়া রয়েছে ইএএসএ অথরাইজড টিচার, আয়ারল্যান্ডের শ্যানন অ্যারোস্পেসে ইন্টার্নি করার সুযোগ। এদের প্রথম এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা এখন আমেরিকা, ইংল্যান্ডসহ উন্নত বিশ্বে এডেক্সেল অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রেডিট ট্রান্সফার করে পড়ালেখা করছে। অনেকে আবার কোর্স শেষ করে দেশ বিদেশে অ্যাভিয়েশন খাতে চাকরি করছেন।