টিপস

সন্দেহবাতিক দূর করতে

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:২৫
একজন ছেলে এবং একজন মেয়ের মাঝে খুব সহজেই গড়ে ওঠে বন্ধুত্ব, যা পরবর্তীতে হয়তো বন্ধুত্বই থেকে যায়, না হয় এই সম্পর্ক মোড় নেয় অন্য এক মধুরতম জটিল সম্পর্কের দিকে। তখন হয়তো তৃতীয়জনের উপস্থিতি সম্পর্কের মধুরতা নষ্ট করে শুধু জটিলতাই রেখে যায়। সম্পর্কের ক্ষেত্রে দুজনের মাঝে যদি সন্দেহপ্রবণতা থাকে, তা হলে এটা বিশাল সমস্যা হিসেবে আবির্ভূত হয়। তরুণদের মাঝে এই সমস্যাটি এখন প্রবল। তাই এবার এর সমাধানে কিছু পরামর্শ।  যে বিষয়টি নিয়ে সন্দেহ, প্রত্যেকেরই উচিত সেটা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করা। তারপর তাকে বোঝান ভালোভাবে।  সঙ্গীকে আগের চেয়ে বেশি সময় দিন। ওর মন ভালো রাখুন। বোঝাতে চেষ্টা করুন, আপনি ওর প্রতি কতটুকু নিবেদিত। সোজা কথা যতটা পারেন তার বিশ্বাস অর্জনের চেষ্টা করুন।  সম্পর্কের ক্ষেত্রে দুই নৌকায় পা দেওয়া সত্যি, বোকামী ছাড়া কিছুই নয় এবং তা খুবই চাপের। তাই চলুন খুব হিসাব-নিকাশ করে। যদি এ ধরনের অভ্যাস প্রলোভন বা ইচ্ছা থাকে, তা হলে এখনই তা দূর করা উচিত।  অনেক সময় এমন হয়, একটি মেয়ে আপনার ভীষণ ভালো বন্ধু, কখনোই তার সঙ্গে সম্পর্কের ইতিটানা যাবে না। কিন্তু একে নিয়ে যদি সন্দেহ হয় আপনার গার্লফ্রেন্ডের, এ ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য বুঝেশুনে মেয়েটির সাথে মিশুন।  নিজের মেলামেশা, কার্যক্রম গোপন রাখলে প্রেমিকার সন্দেহ বাড়বে—এটাই স্বাভাবিক। তাই নিজের ব্যাপারে ওর সাথে খোলামেলা আলোচনা করাটাই বুদ্ধিমানের কাজ। এতে করে নিজের ব্যাপারে অনেক বেশি স্বচ্ছ থাকা যায়।