আয়োজন

শাহ্ মেরিনের এইচএনডি সার্টিফিকেট প্রদান

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:২৬
মেরিটাইম পরিমণ্ডলে আন্তর্জাতিক মানের সি-ফেয়ারার্স তৈরি করে বাংলাদেশকে বিশ্ব বাজারে নতুনভাবে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে একজন মেরিন স্বপ্নদ্রষ্টা মেরিন ইঞ্জিনিয়ার শাহ মমিনুল ইসলাম চৌধুরী ২০১১ সালে শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট, বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠানটির অংশীদারিত্বের জন্য এর শিক্ষার্থীরা প্রথম বছর শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট বাংলাদেশে ও দ্বিতীয় বছর ব্রিটেনের সাউথ টাইনসাইড কলেজে পড়াশোনা সম্পন্ন করে। যার ধারাবাহিকতায় ব্রিটিশের সাউথ টাইনসাইড কলেজ থেকে প্রথম ব্যাচের ক্যাডেটদের পড়াশোনা সম্পন্ন হওয়ায় গত ২ মে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা (এইচএনডি) সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহ্ মেরিন অ্যান্ড বিজেনেস্ ইনস্টিটিউটের ১ম ব্যাচ ক্যাডেটের শিক্ষা সমাপনী ও সার্টিফিকেট অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে কমডোর জুবায়ের আহম্মেদ, এনডিসি বিএন, মহাপরিচালক সমুদ্র পরিবহন অধিদপ্তর, উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ভিসা কনসাল জেনারেল রন রিমার, সাউথ টাইন সাউড কলেজের প্রতিনিধিত্ব করেন সায়মর এস্টন ও কেভির লান্ড। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউটের চেয়ারম্যান মাকসুদা আফরোজ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মমিনুল ইসলাম চৌধুরী ও হেড অব মেরিন ক্যাপ্টেন বায়েজিদ আলী। এ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্যাডেটদের অভিভাবকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ব্রিটিশ-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট এই দুঃসাহসিক সমুদ্র যাত্রার স্বপ্ন পূরণের পেশা মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছেন। ২ বছর মেয়াদি বিজনেস ম্যানেজমেন্ট, মেরিন ইঞ্জিনিয়ারিং, নটিক্যাল সায়েন্স এই কোর্সগুলোর প্রথম বছর আমাদের দেশে এবং ২য় বছর সাউথ টাইনসাইড কলেজে ইংল্যান্ডে সম্পন্ন হয়। পড়াশোনা শেষে সার্টিফিকেট প্রদান করবেন ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ। আর এখানে পড়ে আপনি হয়ে যেতে পারেন একজন মেরিন ইঞ্জিনিয়ার।