এবার ইরানও পরমাণু চুক্তি ছাড়ার পথে

আপডেট : ০৮ মে ২০১৯, ২২:৫৮

পরমাণু চুক্তি থেকে আংশিকভাবে বের হয়ে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান; কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর ডোনাল্ড ট্রাম্প গত বছর একতরফাভাবে পরমাণু চুক্তি বাতিল করে দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এত চাপের মুখে পড়ে ইরানের অর্থনীতি। এরই জবাবে পরমাণু চুক্তি থেকে আংশিকভাবে বের হয়ে যাওয়ার ঘোষণা দিল ইরান।